আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ৭:৪৪ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: আগস্ট ১০, ২০২১, ১২:০৮ পূর্বাহ্ণ
কেশবপুরে জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
এস আর সাঈদকেশবপুর(যশোর)থেকে॥যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা।

সোমবার (৯ আগষ্ট) সকালে জুম ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আলমগীর হোসেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দীন, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমান, অধ্যাপক মশিউর রহমান প্রমুখ। সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম