আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 30, 2026, 1:49 am || প্রকাশের তারিখ: August 11, 2021, 7:20 pm
পরীমণি-হেলেনাসহ ৮জনের ব্যাংক হিসাব তলব
ঢাকা: ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণিসহ আটজনের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন ‘বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-বিএফআইইউ’।

পরীমণি ছাড়া যে সাতজনের ব্যাংক হিসাব চাওয়া হয়েছে, তারা হলেন- প্রযোজক নজরুল ইসলাম রাজ, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা, মরিয়ম আক্তার মৌ, আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীর, বরিশালের বানারীপাড়ার রোজিনা আক্তার, রাজধানীর মোহাম্মদপুরের নেয়ামত উল্লাহর দুই ছেলে মিশু হাসান ও সালেহ চৌধুরী ওরফে কার্লোস।

বুধবার (১১ আগস্ট) ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে।

ব্যাংকগুলোতে বিএফআইইউ’র পাঠানো চিঠিতে জাতীয় পরিচয়পত্র, জন্মতারিখ, মা-বাবার নাম ও ঠিকানা উল্লেখ করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তাদের হিসাবের সব তথ্য পাঠাতে হবে।

এদিকে, চিঠিতে পরীমণির নাম ‘শামসুন নাহার স্মৃতি’ উল্লেখ করা হয়েছে। তার ঠিকানা বলা হয়েছে, পিরোজপুরের মঠবাড়িয়ার বগিরাতপুরের মিরুখালী গ্রাম।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম