আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ৬:৪১ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: আগস্ট ১২, ২০২১, ৩:৩৫ অপরাহ্ণ
আশুলিয়ায় গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক
নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়ায় গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব-৪)।

বুধবার রাতে আশুলিয়ার নবীনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকেরা হলেন, অসীম আলী (২৭), মোঃ আপন ইসলাম (২০) ও মোঃ দেলোয়ার হোসেন (১৮)। তাদের সকলের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুলিয়ার নবীনগর এলাকা থেকে তিন মাদক ব্যবসায়ীকে ২০.৩৮ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। এসময় তিনটি মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়। আটকেরা রাজধানীর বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করতে বলে জানায় র‍্যাব।

র‍্যাব-৪ সিপিসি-২ কমান্ডার রাকিব হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আমাদেরবাংলাদেশ.কম/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম