আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ৬:৪১ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: আগস্ট ১২, ২০২১, ৪:৫৪ অপরাহ্ণ
আশুলিয়ায় ২৫০ পরিবার পেল যুবলীগ নেতা ব্যারিস্টার ইমামের খাদ্যসামগ্রী
নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়ায় যুবলীগ নেতা ব্যারিস্টার ইমাম হাসান ভুইয়ার উদ্যোগে ২৫০ জন অসহায় ও দুস্থ:দের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার(১২ আগষ্ট)সকালে আশুলিয়ায় আলীয়া মাদ্রাসা মাঠে এ ত্রান সামগ্রী বিতরণ করা হয়।

ত্রান বিতরণের সময় ব্যারিস্টার ইমাম হাসান ভুইয়া বলেন,বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনার রাজনীতি মানুষের কল্যাণের জন্য। করোনার এই মহাসঙ্কটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যুবলীগ মানুষের সেবা করে যাচ্ছে। সারাদেশে অসহায় মানুষকে খাদ্য সহায়তা, দাফন ও সৎকার, অক্সিজেন সেবা, টেলি-মেডিসিন সেবা, চিকিৎসা পরামর্শ ও সুরক্ষা- সামগ্রী বিতরণ করছে যুবলীগ। আমার এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় তিনি আরোও বলেন, করোনাকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের সহযোগীতার জন্য শুরু থেকেই অগ্রসর ভূমিকা পালন করে আসছি। তারই ধারাবাহিকতায় আজ আড়ইশ পরিবারের মাঝে ৫দিনের খাদ্য সামগ্রী বিতরণ করেছি। এবং আমার এই কার্যক্রম অব্যাহত থাকবে এছাড়া আগামীতেও দুস্থ ও অসহায়দের সহযোগীতার জন্য প্রতেক পরিবারে চাল, ডাল, তেল বিতরণ করবো।

ত্রান বিতরণের সময় উপস্থিত ছিলেন আশুলিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম খাঁন লিটন,সিনিয়র সহ-সভাপতি মোঃ মেহেদী হাসান মিঠু, অর্থ সম্পাদক মোঃ তুহিন আহম্মেদ কার্য-নির্বাহী সদস্য মো: জাহাঙ্গীর আলম রাজু ,সাবেক সাংগঠনিক সম্পাদক খোকা মোহাম্মদ চৌধুরী এছাড়া আরোও উপস্থিত ছিলেন যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীসহ প্রমুখ।

আমাদেরবাংলাদেশ.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম