আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ৬:৪১ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: আগস্ট ১২, ২০২১, ১০:২০ অপরাহ্ণ
কেশবপুর উপজেলার জন্ম ও মৃত্যু নিবন্ধনে গতিশীলতা আনার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
এস আর সাঈদ,কেশবপুর(যশোর)থেকে।।
যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জন্ম ও মৃত্যু নিবন্ধনে গতিশীলতা আনায়নের লক্ষে কেশবপুর, পাঁজিয়া ও সুফলাকাটি ইউনিয়নের সচিব, গ্রাম পুলিশ এবং কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য কর্মীদের এক মতবিনিময় সভা।

বৃহস্পতিবার দিনপ্যাপী উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপ-পরিচালক মোঃ হুসাইন শওকত। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা, কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল।

কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের সচিব হুমায়ুন কবির, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সদস্য নুরুজ্জামান প্রমুখ। উল্লেখ্য, ইতিপূর্বে উপজেলার মজিদপুর ও বিদ্যানন্দকাটি ইউনিয়নের সচিব, গ্রাম পুলিশ এবং কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য কর্মীদের অনুরূপ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছিল।

আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম