আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: November 3, 2026, 5:30 pm || প্রকাশের তারিখ: August 15, 2021, 9:49 pm
আশুলিয়ায় শোক দিবসে মিলাদ মাহফিল
নিজস্ব প্রতিবেদক।। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আশুলিয়া প্রেসক্লাবে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ আগষ্ট) বাদ মাগরিব আশুলিয়া প্রেসক্লাব হল রুমে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন জয়ের সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী মুন্সীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, আশুলিয়া প্রেসক্লাবের অর্থ সম্পাদক তুহিন আহামেদ, কার্য নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম রাজু, সাবেক সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খোকা চৌধুরী, চ্যানেল ২৪ এর ষ্টাফ রিপোর্টার অপু ওহাব সহ আশুলিয়া প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

মিলাদ ও দোয়া মাহফিলে এসময় দোয়া পরিচালনা করেন, নীলবর মন্ডল জামে মসজিদের ইমাম ও খতিব ইসলামী লেখক মুফতি আবুল কালাম আজাদ।

মুফতি আবুল কালাম আজাদ তার নিজের লেখা সুরের নহর বইটি আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন জয়, অর্থ সম্পাদক তুহিন আহামেদ, কার্য নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম রাজু, সাবেক সাংগঠনিক সম্পাদক খোকা মোহাম্মদ চৌধুরী এবং আআশুলিয়া প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার অপু ওহাব এর হাতে তুলে দেন।

দোয়া ও মোনাজাত শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

আমাদেরবাংলাদেশ.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম