আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ৫:১৪ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: আগস্ট ১৫, ২০২১, ১১:৪৮ অপরাহ্ণ
পতাকা অর্ধনমিত না রাখায় কলেজ ভাংচুর
ঝিনাইদহ সংবাদদাতা।। জাতীয় শোক দিবসে পতাকা অর্ধনমিত না করায় ঝিনাইদহো শহীদ জিয়াউর রহমান আইন মহাবিদ্যালয় ভাংচুর করেছে বিক্ষুব্ধ জনতা। শনিবার সকালে শহরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত কলেজে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সরকারি নির্দেশনা অনুযায়ী জাতীয় পতাকা অর্ধনমিত না করায় সকাল ১১ টার পর প্রতিষ্ঠানটিতে স্থানীয় লোকজন বিক্ষোভ করে। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা কলেজের অফিস কক্ষ ভাংচুর করে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ঝিনাইদহ সদর থানার পরিদর্শক (ওসি) এমদাদুল হক বলেন, ঘটনাটি শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। কেউ অভিযোগ দিলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

কলেজ অধ্যক্ষ জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. এস এম মশিউর রহমান বলেন, দীর্ঘদিন কলেজটি বন্ধ রয়েছে। সেখানে একজন গার্ড নিয়োগ দেওয়া আছে। সে পতাকা টাঙ্গায়। পতাকা টাঙ্গানোর জন্য দড়ি কিনতে গেলে লোকজন ভাংচুর করে। কে বা কারা ভাংচুর করেছে তা আমি জানি না।

উল্লেখ্য, ১৯৯৩ সালে শহরের বঙ্গবন্ধু সড়কে কলেজটি প্রতিষ্ঠিত হয়। সরকার অনুমোদিত এ প্রতিষ্ঠানটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম