আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৪, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: আগস্ট ১৬, ২০২১, ১:০৭ অপরাহ্ণ
কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। নিহতদের মধ্যে চারজন পুরুষ ও দুইজন নারী। সোমবার সকাল পৌনে ৮টায় ঢাকা-সিলেট মহাসড়কের ওলিপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, চুনারুঘাট থেকে যাত্রী নিয়ে সিএনজি অটোরিকশাটি হবিগঞ্জ যাচ্ছিল। শায়েস্তাগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের ওলিপুর এলাকায় সিলেটগামী একটি কাভার্ড ভ্যান পেছন দিক থেকে ধাক্কা দিলে অটোরিকশার চারজন পুরুষ ও দুইজন নারী ঘটনাস্থলেই মারা যান।

আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সকলেই অটোরিকশার যাত্রী।

তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা, হাইওয়ে থানা পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।

এখন পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম