প্রিন্ট এর তারিখ: September 14, 2026, 2:50 am || প্রকাশের তারিখ: August 16, 2021, 6:40 pm
নিজস্ব প্রতিবেদক।। ধামরাইয়ে যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ইসমাইল হোসেনের নামের এক অটোরিকশা যাত্রীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ আগষ্ট) সকালে ৯ ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের জয়পুরা বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের বারপাইখা গ্রামের বাসিন্দা।
সাভার হাইওয়ে থানার ওসি সাজ্জাদ করিম খান জানান, দুর্ঘটনার পরই অটোরিকশার চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান। দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম