আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ৪:৩৯ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: আগস্ট ১৮, ২০২১, ১০:৩৯ অপরাহ্ণ
কেশবপুরে পরিত্রাণের আয়োজনে ফ্রি নিবন্ধন ক্যাম্প অনুষ্ঠিত
কেশবপুর (যশোর) প্রতিনিধি।। কেশবপুর সদর ইউনিয়নের খতিয়াখালি দাসপাড়ায় বেসরকারী উন্নয়ন সংস্থা পরিত্রাণ এর উদ্যোগে করোনা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে প্রচারাভিযান ও ফ্রি নিবন্ধন ক্যাম্প দাতা সংস্থা ইউকেএইড ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বুধবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা দলিত পরিষদের সভাপতি সুজন কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা সমাজসেবা অফিসের প্রতিনিধি ফারুক হোসেন, ইউপি সদস্য নাজমা খাতুন, ইউপি সদস্য মৃনাল কান্তি দাস, অধ্যাপক বাসেদ আহমেদ, মাখন লাল দাস ও পরিত্রাণ প্রদীপ প্রকল্পের সমন্বয়কারী মোঃ রবিউল ইসলাম। অনুষ্ঠানে শত-শত নারী পুরুষ নিবন্ধন করে এবং সঙ্গে সঙ্গে তাদের মধ্যে নিবন্ধন কার্ড বিতরণ করা হয়।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম