আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ৪:১৫ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: আগস্ট ১৯, ২০২১, ৬:২৮ অপরাহ্ণ
সাভারে ৮৭ লাখ টাকার হেরোইন উদ্ধার,আটক ৩
নিজস্ব প্রতিবেদক।। সাভারে ৮৭ লাখ টাকার হেরোইনসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব)।

বৃহস্পতিবার (১৯ আগষ্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৪ সিপিসি-২ কোম্পানি কমান্ডার রাকিবুল ইসলাম। এর আগে সকালে সাভারের হেমায়েতপুর থেকে তাদের আটক করা হয়।

আটকেরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার জামাল উদ্দিন, রাজশাহীর সজিব ও জয়। তারা সবাই মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন।

র‍্যাব জানায়, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮৭০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আটক করা হয় তিন মাদক ব্যবসায়িকে। এসময় তাদের কাছে থেকে নগদ অর্থ ও মোবাইল জব্দ করা হয়। আটকেরা রাজধানীর বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছিলেন বলে জানানো হয়।

র‍্যাব-৪ সিপিসি-২ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ জানান, আটককৃতদের সাভার মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আমাদেরবাংলাদেশ.কম/ রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম