আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ৪:১৬ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: আগস্ট ১৯, ২০২১, ৭:৪৬ অপরাহ্ণ
শার্শায় হাতেম হত্যার প্রধান ২ আসামী গ্রেফতার
আসাদুর রহমান শার্শা প্রতিনিধি।। শার্শায় জমিজমা নিয়ে সংঘর্ষে হাতেম আলী (৩৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষরা।

এ ঘটনায় ২ আসামীকে আটক করেছে যশোর ডিবি পুলিশ। ঘটনাটি ঘটে শুক্রবার (১৩ আগস্ট) দুপুরে শার্শা উপজেলা লাউতাড়া গ্রামে।

ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৫ আগস্ট) দুপুর একটার দিকে তিনি মারা যান। ঐদিন বিকালে শার্শা থানায় নিহতের স্ত্রী আসমা খাতুন বাদী হয়ে হত‍্যা মামলা দায়ের করা হয়। মামলা নং-০৬। পরে মামলাটি যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) নিকট হস্তান্তর করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সোলাইমান আক্কাস এর নেতৃত্বে একটা চৌকস দল তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীদ্বয়ের অবস্থান সনাক্তপূর্বক

বৃহস্পতিবার (১৯ আগস্ট) ভোর রাতে অভিযান চালিয়ে যশোর কোতয়ালী মডেল থানাধীন বলরামপুর গ্রামস্থ আজগর আলী সরদার এর বসতবাড়িতে অভিযান চালিয়ে ঘটনার সহিত প্রত্যেক্ষ ভাবে জড়িত আসামী বাবলু সরদার (৩২) ও জাহাঙ্গীর সরদার (৩৫) উভয় পিতা মৃত- মশিয়ার সরদার কে গ্রেফতার করেন এবং তাদের হেফাজত হতে ০২ টি মোবাইল ফোন জব্দ করেন।

আসামী ও মামলার ভিকটিম মৃত হাতেম আলী পরস্পর আত্মীয়-স্বজন। পূর্ব হতে জমি নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে মর্মে আসামীদ্বয় স্বীকার করে।

আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম