আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৫, ২০২৬, ৪:৩৮ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: আগস্ট ২১, ২০২১, ৪:১৮ অপরাহ্ণ
চুয়াডাঙ্গা এস’পির তৎপরতায় স্বাভাবিক জীবনে ফেরার শপথ নিলেন মাদক ব্যবসায়ী
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ, ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) বাংলাদেশকে মাদকমুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। যার প্রেক্ষিতে দেশ ব্যাপী বাংলাদেশ পুলিশ মাদক নির্মূলে নানামুখী তৎপরতা শুরু করেছে। তাহারি ধারাবাহিকায় চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম,মাদক বিরোধী মাদক ব্যবসায়ী ও মাদক-সেবীদের বিদদ্ধে অভিজান শুরু করার পর থেকে মাদক-সেবীরা কোণঠাসা হয়ে পড়েছে।

শনিবার (২১ আগষ্ট) সকাল ১১টার সময় পুলিশ সুপারের কার্যালয়ে হাজির হয়ে জীবনে আর কখন মাদক ব্যবসা না করার অঙ্গীকার ব্যক্ত করে শপথ করেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভান্ডরদহ গ্রামের আব্দুল ওহাবের ছেলে মো: ওহিদুল ইসলাম (৩০) আয়নালের ছেলে চাঁন মিয়া (৩৫) এসময় বলেন আজ থেকে কোন দিন মাদক ব্যবসা করবো না মাদক খাবো না এবং সকল প্রকার মাদক পরিত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আত্মসর্মপণ করেন।

এসময় চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন,কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না। বিধায় আসন্ন বিপদ আসার পূর্বেই সকল মাদক ব্যবসায়ীকে আত্মউপলদ্ধি থেকে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার এবং ধর্মীয় অনুশাসন মেনে চলার আহব্বান জানান।

আমাদেরবাংলাদেশ.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম