প্রিন্ট এর তারিখ: September 14, 2026, 1:26 am || প্রকাশের তারিখ: August 21, 2021, 10:26 pm
মহাসিন কবির বিশেষ প্রতিনিধি।। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩৪ বোতল ফেনসিডিলসহ দুই জনকে গ্রেফতার,ও একটি মোটরসাইকেল জব্দ করেছ।
শনিবার (২১ আগষ্ট) সকাল ৮ টার সময় বাগ আঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এ,এস,আই(নিরস্ত্র)ফিরোজ এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
এ,এস,আই(নিরস্ত্র)ফিরোজ বলেন শার্শা থানার গোপালপুর গ্রামে ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রবেশ পথ সংলগ্ন পাকা রাস্তার উপর হতে ৩৪ বোতল ফেনসিডিলসহ দুই জনকে গ্রেফতার করেছি ও একটা মোটরসাইকেল জব্দ করেছি ।
গ্রেফতার (১) মোঃ শামীম হোসেন(২৮),পিতা-মোঃ মোনায়েম গোলদার,(২)মোঃ রিপন প্রধান ওরফে মাটি(২৬),পিতা- মান্নান প্রধান দুইজনেই বাড়ি মহিষাডাঙ্গা (দক্ষিণ পাড়া),থানা-বেনাপোল। তাদের বিরুদ্ধে থানায় একটি মামল করা হয়েছে।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম