আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৪, ২০২৬, ৯:৫২ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: আগস্ট ২২, ২০২১, ২:০৩ অপরাহ্ণ
গাজীপুর সড়কের কাজ শেষ হচ্ছে না কেন: সেতুমন্ত্রী
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। এখনও গাজীপুর-এলেঙ্গা সড়কের কাজ কেন শেষ হচ্ছে না, প্রকল্প পরিচালকের কাছে তা জানতে চেয়েছেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার (২২ আগস্ট) এসএএসইসি সংযোগ সড়ক প্রকল্পের চুক্তিসাক্ষর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই জবাবদিহিতা চান মন্ত্রী। ক্ষোভ প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, সরকার এত টাকা খরচ করছে, তবুও দুর্নামের ভাগিদার হতে হচ্ছে।

তিনি আরোও বলেন, প্রধানমন্ত্রী যেভাবে বলবেন সেভাবে করতে হবে। সময়মত কাজ করতে হবে। শুধু ভিডিও প্রেজেন্টেশন করলেই হবে না। প্রয়োজনে প্রকল্প পরিচালকও পরিবর্তন করতে হবে।

এদিকে ডব্লিউপি০৫ ও ডব্লিউপি১৩, এই দুই প্রকল্পের ব্যয় ধার্য করা হয়েছে ১৬ হাজার ৬৬২ কোটি টাকা। ৩ বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার নির্দেশ রয়েছে।

আমাদেরবাংলাদেশ.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম