আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 14, 2026, 1:26 am || প্রকাশের তারিখ: August 22, 2021, 7:19 pm
বেনাপোলে বেওয়ারিশ লাশের দাফন করল পুলিশ
সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি।। বেনাপোল পোর্ট থানাধীন বাগেজান্নাত মাদ্রাসার সামনে অজ্ঞাত এক পাগলের লাশ পড়ে থাকে।

রবিবার (২২আগষ্ট) বেনাপোল বাগেজান্নাত মাদ্রাসার সামনে পিমপি ফার্মেসীর সামনে লাশটি পড়ে থাকতে দেখে স্থানাীয়রা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। পরে স্থানীয়দের সহযোগীতা নিয়ে ভবারবেড় পুকুর পাড় কবরস্থানে দাফন করা হয়।

এবিষয়ে বেনাপোল পোর্ট থানার এসআই রোকনুজ্জামান বলেন, মুঠো ফোনে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি অজ্ঞাত এক পাগলের মরদেহ পড়ে আছে। তার পরিবারের সন্ধান না পেয়ে ওসি’র নির্দেশে ও স্থানীয়দের সহযোগীতায় দাফনের ব্যবস্থা করা হয়েছে।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম