আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ৩:১০ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: আগস্ট ২২, ২০২১, ১০:৩৫ অপরাহ্ণ
পাইকগাছায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে আটক ১
রফিকুল ইসলাম খান,(খুলনা )পাইকগাছা।।পাইকগাছায় পঞ্চম শ্রেনীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ভ্রাম্যমান আদালতে যুবকের এক বছর সাজা প্রদান করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গদাইপুর ইউনিয়নের কাজীপাড়া ক্রস রোড পুকুরপাড়ে।

রবিবার (২২আগষ্ট) সকাল ৬ টার সময় গদাইপুর ইউপির কাজীপাড়া ক্রসরোড এলাকায় পঞ্চম শ্রেনীর ছাত্রী মকতবে পড়তে আসছিল। এমন সময় চরমলই গ্রামের আলী আকবার মোড়লের পুত্র রুস্তম আলী মোড়ল (২৬) নামে এক যুবক মেয়েটির মুখ চেপে ধরে শ্লীলতাহানির উদ্দেশ্যে বাগানের দিকে নেয়ার চেষ্টা করে।

মেয়েটির ডাকচিৎকারে মসজিদ থেকে নামাজ শেষে বাড়িতে ফেরার পথে মুসল্লীরা চিৎকার শুনতে পায়। মুসল্লীরা এগিয়ে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে এবং রুস্তমকে আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসে।

ইউপি চেয়ারম্যান পাইকগাছা থানা পুলিশ কে অবহিত করলে থানার অফিসার ইনচার্জ মোঃ এজাজ শফি নির্দেশনায় এস আই অভিজিৎ বিশ্বাস, এএস আই নাজমুল হোসেন, সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছায় পরবর্তীতে ঘবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ঘটনাস্থলে পৌছে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে যুবক রুস্তমকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে ৫০৯ ধারায় ১ বছরের বিনাশ্রম সাজা প্রদান করেন।

আমাদেরবাংলাদেশ.কম/ শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম