প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ২:৪৮ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: আগস্ট ২৩, ২০২১, ১০:৪৬ অপরাহ্ণ
চরফ্যাশন(ভোলা)সংবাদদাতা।।ইয়াবাসহ এক যুবককে আটক করেছে চরফ্যাশন থানাপুলিশ।সোমবার (২৩আগস্ট) রাত সাড়ে ৮টায় চরফ্যাশন উপজেলার জিন্নাগড় ৫নং ওয়ার্ডের মোহাম্মদীয়া সড়ক থেকে ১০ পিস ইয়াবাসহ ওই এলাকার বাসিন্দা শ্রীরাম দেবনাথের ছেলে রিপন দেবনাথকে আটক করে পুলিশ। রিপন দেবনাথ চরফ্যাশনের জনতা রোডে অবস্থিত একটি জুয়েলার্সের দোকানে চাকুরী করে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাশন থানার একটি পুলিশের দল অভিযান চালিয়ে ইয়াবাসহ রিপন দেবনাথকে আটক করে।ওসি তদন্ত রিপন কুমার জানান,১০পিস ইয়াবাসহ পুলিশ আসামি রিপন দেবনাথকে আটক করেছে। মাদক আইনে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।