আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ২:২৯ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: আগস্ট ২৩, ২০২১, ১১:০৩ অপরাহ্ণ
জুলহাস-তনয় হত্যা মামলার রায় ৩১শে আগস্ট
আমাদের বাংলাদেশ ডেস্ক।। সোমবার দুপুরে, ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান রায়ের দিন ধার্য করেন।

এর আগে উভয়পক্ষ যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে। মামলার আট আসামি হলেন, চাকরিচ্যুত মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ওরফে জিয়া, আকরাম হোসেন, সাব্বিরুল হক চৌধুরী, মওলানা জুনায়েদ আহম্মেদ, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন, আরাফাত রহমান, শেখ আব্দুল্লাহ ও আসাদুল্লাহ। এদের মধ্যে চারজন পলাতক এবং চারজন কারাগারে রয়েছে।

২০১৯ সারের ১২ মে জিয়াসহ আটজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক মুহম্মদ মনিরুল ইসলাম এ চার্জশিট দাখিল করেন।২০১৬ সালের ২৫ এপ্রিল রাজধানীর কলাবাগানের লেক সার্কাস রোডের বাড়িতে ইউএসএইড কর্মকর্তা ও সমকামী অধিকারকর্মী জুলহাস মান্নান এবং তার বন্ধু থিয়েটারকর্মী মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

ওই ঘটনায় কলাবাগান থানায় জুলহাসের বড় ভাই মিনহাজ মান্নান ইমন একটি হত্যা মামলা এবং ওই থানার এসআই মোহাম্মদ শামীম অস্ত্র আইনের মামলাটি দায়ের করা হয়। হত্যা মামলায় চার্জশিট দাখিল করা হলেও অস্ত্র আইনের মামলাটি এখনো তদন্তাধীন রয়েছে।

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম