আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 14, 2026, 12:32 am || প্রকাশের তারিখ: August 24, 2021, 9:55 pm
কেশবপুর উপজেলা দলিত পরিষদের সমন্বয় সভা অনুষ্ঠিত
কেশবপুর (যশোর) প্রতিনিধি।। পরিত্রাণ প্রশিক্ষণ কেন্দ্রে বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) কেশবপুর উপজেলা কমিটির ষান্মাসিক সমন্বয় সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।

দাতা সংস্থা ইউকেএইড ও মানুষের জন্য ফাউন্ডেশন এর অর্থায়নে, বেসরকারী মানবাধিকার উন্নয়ন সংগঠন পরিত্রাণ এর সহযোগিতায় উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) কেশবপুর উপজেলা কমিটির সভাপতি সুজন দাস ।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এসআর সাঈদ। বক্তব্য রাখেন উপজেলা দলিত পরিষদের সহসভাপতি নিরাপদ দাস, মৃনাল সরকার, উজ্জ্বল দাস সাধু, আদর দাস, রামপ্রসাদ দাস, আনন্দ দাস প্রমুখ।

কর্মসূচীটি সমন্বয় করেন পরিত্রাণ প্রদীপ প্রকল্পের সমন্বয়কারী মোঃ রবিউল ইসলাম ও মনিটরিং অফিসার দীপক চক্রবর্ত্তী। সভায় অংশগ্রহনকারীরা আগামী ৬ মাসের কর্মপরিকল্পনা।

আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম