আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 18, 2026, 4:59 am || প্রকাশের তারিখ: January 17, 2019, 2:18 pm
ডিএসসিসির ৫ দিনে ভেজালবিরোধী অভিযান জেলে ২৯, জরিমানা ১১ লাখ
নিজস্ব প্রতিবেদক, আমাদের বাংলাদেশ.কম:

খাদ্যে ভেজালবিরোধী অভিযানে মোট ১১ লাখ ৪৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত। এসময় বিভিন্ন অভিযোগে ২৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, ১টি হোটেল সিলগালা ও ৫টি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) অভিযানের শেষ দিনে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় ব্রেকিংনিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

সংস্থার আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে করপোরেশনের ৫টি অঞ্চলে এসব অভিযান পরিচালনা করা হয়।

গত পাঁচদিনের অভিযানে মোট ২৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, একটি হোটেল সিলগালা, পাঁচটি প্রতিষ্ঠানকে সতর্ক করাসহ মোট ১১ লাখ ৪৯ হাজার টাকা জরিমানা আদায় করেছেন আদালত।

অভিযানের শেষদিন বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) এলিফ্যান্ট রোড ও গাউসিয়া এলাকায় অভিযান চালিয়ে ওয়ান স্টপ ফাস্টফুডের আবু বকর সিদ্দিককে তিনদিন ও লুৎফা হোটেলের সোলাইমানকে পাঁচদিন কারাদণ্ড দেয়া হয়।

এছাড়া অষ্টব্যঞ্জন রেস্টুরেন্টকে ২৫ হাজার, নান্না বিরিয়ানিকে ১০ হাজার ও মামুন বিরিয়ানিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে বিসমিল্লাহ হোটেলকে ১০ হাজার, সোনারগাঁও হোটেলকে ৫ হাজার, জাফরান হোটেলকে ৫ হাজার ও নিউ বিরিয়ানিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নাজিমউদ্দিন রোড এলাকায় ঢাকাইয়া ডাইন, খানা-দানা রেস্টুরেন্ট, রিজিক রেঁস্তোরা ও মামুন বিরিয়ানিকে সতর্ক করে দেওয়া পাশাপাশি মিতালী হোটেলকে ১০ হাজার, নীরা হোটেলকে ১০ হাজার ও ক্যাফে রাজধানীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বেচারাম দেউড়ি এলাকায় হোটেল চান মিয়াকে ৫ হাজার, সিলেট খাবার হোটেলকে ৫ হাজারসহ আরও তিনটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকায় ক্যাফে খাজা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ২০ হাজার ও ক্যাফে হাজী হোটেল অ্যান্ড রেঁস্তোরাকে ২০ হাজার টাকা জরিমানা করে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম