আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 6:41 am || প্রকাশের তারিখ: August 29, 2021, 8:36 am
এ জীবন অনেক দামি: লেখক মুসফেরাতুন পাখি
এ জীবন অনেক দামি: লেখক মুসফেরাতুন পাখি

জীবন হালকা, বাতাসের বৈরী হাওয়া, জীবন আনন্দময়,কিন্তুু দূর্দান্তপনা।
জীবন আবার, অনেক কঠিন,
অনেক দামি, মনের অজান্তেই সবাই কিন্তুু ভালোবাসি।
এ জীবন মানুষের তরে,বিলীন
লক্ষ জনতার হাসি।
বন্ধু এ জীবন অনেক দামি।

জীবন আবার সহস্র পথ, আবার আলোর দিশা।
জীবন কিন্তু সংকীর্ণময়, অন্ধকারে ঠাসা।
কারো জীবন এলোমেলো নদীর কূলে ভাসা।
কারো জীবন ছন্দ' মায়ায়
রঙিন স্বপ্ন নেশা।

এ জীবন অনেক ভাবায়।
এই ছোট্ট জীবনে অনেক কিছু সাজায়,অনেক কিছু হারায়।
মনের ক্যানভাসে সারা দুনিয়াটা আঁকায়।

এ জীবন ফুলোবনে গাঁথা।
মায়ার আবরণ দিয়ে ঢাকা।
এ জীবন মানুষের তরে বিলীন লক্ষ জনতার আশা।
এ জীবন অযথায় হারিয়ে ফেলো না।
ও বন্ধু জীবন কিন্তু অনেক দামি।

আমাদেরবাংলাদেশ.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম