আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৪, ২০২৬, ৮:১৪ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: আগস্ট ২৯, ২০২১, ১০:৩৯ পূর্বাহ্ণ
সাত ঘণ্টা পর সচল ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটের ট্রেন
কুমিল্লায় ট্রেন ও সবজিবাহী পিকআপের সংঘর্ষের সাত ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ শুরু হয়েছে। রোববার সকাল ৯টা ১৫ মিনিটে মহানগর এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লা স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে গেছে।

কুমিল্লা রেলওয়ের ঊধ্বতর্ন সহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনায় মহানগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে, শনিবার রাত ২টার দিকে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় রেলক্রসিংয়ে ট্রেন ও সবজিবাহী পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রাত থেকে সকাল সোয়া ৯টা পর্যন্ত চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ ছিল। খবর পেয়ে রোববার ভোর ৪টায় লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন এসে কাজ শুরু করে।

সদর দক্ষিণ থানার ওসি দেবাশীষ চৌধুরী জানান, পদুয়ার বাজার এলাকায় ট্রাক ও ট্রেনের সংঘর্ষে ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে। সংঘর্ষে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম