আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ১২:৪৯ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ২, ২০২১, ৯:৩৫ অপরাহ্ণ
বেনাপোলের আকুলসহ রাজধানীতে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার-৫
বেনাপোল প্রতিনিধি।। রাজধানীতে অভিযান চালিয়ে আন্তঃদেশীয় ৫ অস্ত্র চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রাজধানীর মিরপুর, দারুস সালাম ও গাবতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ব্যবসায় ব্যবহৃত একটি প্রাইভেটকার, ৮টি বিদেশি পিস্তল, ১৬টি ম্যাগাজিন ও ৮টি গুলি জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বেনাপোলের মেয়র গ্রুপের শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক দাবীকরা আকুল হোসেন, ইলিয়াস হোসেন, আব্দুল আজিম, ফারুক হোসেন এবং ফজলুর রহমান। তারা সবাই যশোর জেলার বেনাপোল এবং শার্শা থানা অধিবাসী।

পুলিশ আরো জানায়, এই চক্রটির প্রধান আকুল হোসেন ২০১৪ সাল থেকে দুই শতাধিক অস্ত্র নিজে বিক্রি করেছে। অস্ত্র চোরাচালানসহ চক্রের সদস্যরা তক্ষক প্রতারণা, সীমান্ত পিলার, সাপের বিষ, গোল্ড স্মাগলিং, প্রত্নত্বাতিক মূর্তি, ইয়াবা, আইস মাদক চোরাচালানে জড়িত।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম