আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 22, 2026, 9:25 pm || প্রকাশের তারিখ: September 2, 2021, 11:43 pm
পীরগঞ্জে চলন্ত ট্টেন থেকে দ্রুত নামতেই দু’টি পা কাটা পড়ল যাত্রীর
ঠাকুরগাঁও প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ রেল স্টেশনে ঢাকা থেকে আসা দ্রুতযান এক্সপ্রেস থেকে দ্রুত নামতেই রফিক নামে এক যাত্রীর দু'টি পা কাটা পড়ার দুর্ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকাল ৮ টায় পীরগঞ্জ রেলওয়ে প্লাটফর্মে ট্রেনটি থামার আগেই দ্রুত নামতে গিয়ে এ ঘটনা ঘটে। রফিক ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বনগাঁও গ্রামের বাসিন্দা বলে জানিয়েছেন রেলকর্তৃপক্ষ। তিনি বর্তমানে রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে রেল স্টেশন মাস্টার বলেন, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে করে ঐ যাত্রী এসেছিলেন। পীরগঞ্জ স্টেশনে ট্রেনটি থামার আগেই তিনি দ্রুতভাবে নামার চেষ্টা করলে নিচে পড়ে তার পা দুটি কাটা পড়ে।

আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম