আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 18, 2026, 1:32 pm || প্রকাশের তারিখ: September 3, 2021, 9:27 pm
জয়ের আরো কাছে বাংলাদেশ
ঢাকা।। স্বাগতিকদের দ্বিতীয় টি-২০তে নিউজিল্যান্ডকে ৪ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেলো টাইগাররা। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৪১ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ১৩৭ রানেই থেমে যায় ব্ল্যাকক্যাপসদের ইনিংস।

অবশ্য জয়টা এত সহজে আসেনি। শেষ ২ বলে নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ১৩ রান। এমতাবস্থায় বিমার করে বসেন মুস্তাফিজ। সেই বলে লাথাম ৪ হাঁকালে লক্ষ্য দাঁড়ায় ২ বলে ৮ রান।

ফ্রি হিটে ২ রানের বেশি নিতে পারেননি লাথাম। ফলে শেষ বলে প্রয়োজন দাঁড়ায় ৬ রান। এমতাবস্থায় ১ রানের বেশি নিতে পারেননি লাথাম। ফলে উত্তেজনাপূর্ণ ম্যাচে জয় পায় টাইগাররা।

নিউজিল্যান্ডের হয়ে রান তাড়া করতে নামেন টম ব্লান্ডেল ও রাচীন রবীন্দ্র। তৃতীয় ওভারে সাকিব আসা মাত্রই তাকে ছক্কা হাঁকিয়ে আক্রমণাত্মক শুরুর বার্তা দিয়েছিলেন রবীন্দ্র। কিন্তু পরের বলেই তাকে বোল্ড করেন টাইগার অলরাউন্ডার।

১০ রানে রবীন্দ্র আউট হওয়ার পরের ওভারে আরেক ওপেনার ব্লান্ডেলকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন মাহেদী হাসান। এরপর ৪৩ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়েন উইল ইয়ং ও টম লাথাম। ২২ রান করা ইয়ংকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন সাকিব। কলিন ডি গ্র্যান্ডহোমকে ৮ রানের বেশি করতে দেননি নাসুম আহমেদ। এরপরই মাহেদী হাসানের বলে আউট হন হেনরি নিকোলস। দুই ব্যাটসম্যানকেই তালুবন্দী করেন মুশফিকুর রহিম।

একপ্রান্তে লড়াই চালিয়ে যাওয়া অধিনায়ক টম লাথাম ৩৮ বলে অর্ধশতক পূরণ করেন। তবে অন্য প্রান্তে তেমন সহায়তা পাননি তিনি। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৬৫ রানে।

অন্যপ্রান্তে ম্যাককনি ১৫ রানে অপরাজিত ছিলেন। শেষ পর্যন্ত ৫ উইকেটে ১৩৭ রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন মাহেদী হাসান ও সাকিব আল হাসান। অপর উইকেটটি নেন নাসুম আহমেদ।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন নাঈম শেখ ও লিটন দাস।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম