আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৪, ২০২৬, ৮:১৮ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ৪, ২০২১, ১১:৪৫ অপরাহ্ণ
কাল চলবে ভারত-বাংলাদেশ বিমান
ঢাকা:  করোনা ভাইরাস মহামারির কারণে চার মাস স্থগিত থাকার পর আগামীকাল রোববার এয়ার বাবল ব্যবস্থার আওতায় বাংলাদেশ-ভারত বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে। আজ বাংলাদেশ বেসামরিক বিমান কর্তৃপক্ষ (সিএএবি) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

সিএএবি জানায়, ‘৫ সেপ্টেম্বর থেকে এয়ার বাবল ব্যবস্থা আওতায় বাংলাদেশ-ভারত বিমান চলাচল পুনরায় শুরু হবে।’ এতে আরো বলা হয়, দুই দেশের মধ্যে পূর্ব-নির্ধারিত আন্তর্জাতিক যাত্রীবাহী ফ্লাইট পুনরায় চালু না হওয়া পর্যন্ত এই এয়ার বাবল ব্যবস্থা কার্যকর থাকবে।

জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং প্রাইভেট ইউএস-বাংলা এয়ারলাইন্স ইতোমধ্যেই আগামীকাল ভারতের তাদের ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম