আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 29, 2026, 8:36 pm || প্রকাশের তারিখ: September 6, 2021, 2:11 pm
ট্রালারে এসে ডাকাতদের তান্ডব, দুই কোটি টাকার র্স্বর্ণ লুট(ভিডিও)
নিজস্ব প্রতিবেদক।। ঢাকার আশুলিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে ১৯ টি স্বর্নের দোকনে ডাকাতি ঘটনা ঘটেছে। রবিবার গভীর রাতে নয়ারহাট বাজারে এ দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।

ব্যবসায়ীদের দাবি দুই ঘন্টা তান্ডব চালিয়ে প্রায় দুই কোটি টাকার স্বর্ণ লুট করে নিয়ে গেছে ডাকাতরা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন র‌্যাব, পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা।

এলাকাবাসী ও প্রত্যক্ষরা জানান, রবিবার রাত ২টার দিকে একদল ডাকাত ট্রালারে করে এসে অস্ত্রের মুখে পুরো বাজার নিয়ন্ত্রনে নেন। পরে সেখানকার নিরাপত্তারক্ষীদের একটি রুমে আটকে রেখে দুই ঘন্টা ডাকাতির মাধ্যমে দোকান থেকে মালামাল লুট করে নিয়ে যান।

ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন জানান, তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। ডাকাতির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

https://youtu.be/0qRNuIwxMq0

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম