আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ৮, ২০২১, ১১:১১ অপরাহ্ণ
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আরও ৫২ জনের মৃত্য
আমাদেরবাংলাদেশ ডেস্ক ।।গেল ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫২ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬ হাজার ৭৩৬ জনে।

এ ছাড়া গেল ২৪ ঘন্টায় সারা দেশে ৭৯৯টি ল্যাবে অ্যান্টিজেন টেস্টসহ ২৭ হাজার ৫২৮টি নমুনা পরীক্ষায় নতুন করে ২ হাজার ৪৯৭ জনের শরীরে করোনার উপস্থিতি নিশ্চিত হয়। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ১৫ লাখ ২২ হাজার ৩০২ জনে দাঁড়ালো। আজ বুধবার (৮ সেপ্টেম্বর) করোনা সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে আরও জানানো হয়, এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৯১ লাখ ৪৬ হাজার ৩৭১টি। দেশে গেল ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৯.০৭ শতাংশ। এ পর্যন্ত পরীক্ষা বিবেচনায় দেশে করোনা শনাক্তের হার ১৬.৬৪ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৪০ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ লাখ ৬৪ হাজার ৫৯৪ জন। আর শনাক্ত বিবেচনায় দেশে মৃত্যুর হার ১.৭৬ শতাংশ।

৭ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ৮ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় মৃত্যু হওয়া ৫২ জনের মধ্যে ২০ জন পুরুষ এবং ৩২ জন নারী। আর এ পর্যন্ত করোনায় মৃত্যু হওয়া ২৬ হাজার ৭৩৬ জনের মধ্যে ১৭ হাজার ২৫৯ জন পুরুষ এবং ৯ হাজার ৪৭৭ জন নারী।

এদিকে, বিভাগওয়ারি মৃতের সংখ্যার দিক থেকে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১৫ জন, খুলনা বিভাগে ৯ জন, সিলেট বিভাগে ৩ জন, বরিশাল বিভাগে ২ জন, রাজশাহী বিভাগে ১ জন, রংপুর বিভাগে ২ জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহে কেউ মারা যায়নি।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে করোনার সংক্রমণ শুরু হলেও বাংলাদেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম