আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১৬, ২০২১, ১১:১৫ পূর্বাহ্ণ
শিয়ালের আক্রমনে পুলিশ সদস্য আহত
সাভার: সাভারে শিয়ালের আক্রমনে পুলিশ সদস্য আহত হয়েছে। আহত ওই পুলিশ সদস্যকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার কামরুন্নাহার।

এর আগে বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাভারের রেডিও কলোনি সংলগ্ন পুলিশ ক্যাম্পের পাশেই এই ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যের আল ইমরান হোসেন ওই ক্যাম্পে কনস্টেবল হিসেবে দায়িত্বপালন করছিলেন। শিয়ালের আক্রমণে তার পায়ে ক্ষত তৈরি হয়।

আহত ওই কনস্টেবল জানান, তিনি সন্ধ্যায় ক্যাম্পের পাশেই মোবাইলে কথা বলছিলেন। এসময় পিছন থেকে একদল শিয়াল কোনো কিছু বুঝে ওঠার আগেই তাকে আক্রমণ করে। এসময় শিয়ালের আক্রমণে তার পায়ে ক্ষত হয়। পরে তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে ক্যাম্পে নিয়ে যান অন্য পুলিশ সদস্যরা।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার কামরুন্নাহার বলেন, ওই পুলিশ সদস্যকে রাত ৯টা ৪০ মিনিটে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি ক্যাম্পে ফিরে গেছেন। তিনি শঙ্কামুক্ত বলেও জানান এই কর্মকর্তা।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম