প্রিন্ট এর তারিখ: September 13, 2026, 10:05 pm || প্রকাশের তারিখ: September 18, 2021, 9:23 pm
নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়ায় ঝুলন্ত এক তরুনীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে আশুলিয়ার জামগড়া তেতুলতলার সংকর সরকারের বাড়ি টিনশেড কক্ষ থেকে ওই তরুনীর লাশ উদ্ধার করা হয়।
নিহত শিভা আক্তার দিনাজপুর জেলার খানসামা থানার সাইদুল ইসলামের মেয়ে।তিনি আশুলিয়া জামগড়া তেঁতুলতলা এলাকার সংকর সরকারের বাড়িতে থেকে ডেকো গ্রুপের সুইং সেকশনে চাকরি করতো।
পুলিশ জানায় বিকেলে সরকারি ওয়্যাললেজ এর মাধ্যমে খবর পেয়ে ঘর ভেঙ্গে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার এসআই আমিরুল ইসলাম জানান,প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধারের পর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের মাধ্যমে মৃত্যুর কারণ নিশ্চিত করা যাবে।
আমাদেরবাংলাদেশ.কম/রিফাত