আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 13, 2026, 10:05 pm || প্রকাশের তারিখ: September 19, 2021, 11:47 am
প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগে: স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু
সাভার: আশুলিয়ায় হারিয়ে তুরাগ নদে ডুবে এক স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে আরও দুইজনকে। শনিবার (১৮ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার মরাগাঙ এলাকার তুরাগ নদে এঘটনা ঘটে।

নিহত ভোলা দাশ আশুলিয়ার জিরাবোর তৈয়বপুর এলাকার মৃত তিলা দাশের ছেলে। তিনি স্বর্ণ ব্যবসায়ী বলে জানা গেছে।


পুলিশ জানায়, রাজধানীর উত্তরা থেকে একটি প্রাইভেটকার যোগে ভোলা দাশসহ দুই জন নিজ বাড়ি তৈয়বপুরে যাচ্ছিলেন। তারা আশুলিয়ার মরাগাঙ এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি তুরাগ নদে পরে যায়। এসময় গাড়ির ভিতর থেকে চালকসহ দুইজন বের হতে পারলেও আটকা পড়েন ভোলা দাশ। পরে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় ভোলা দাশের মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।


আশুলিয়া থানার এসআই আউয়াল হোসেন বলেন, ঘটনাস্থলে থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় আরও দুজনকে উদ্ধার করা হয়। পরবর্তীতে নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আমাদেরবাংলাদেশ.কম/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম