আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৪, ২০২৬, ৫:৫৬ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ২১, ২০২১, ১২:৩৮ পূর্বাহ্ণ
বজ্রপাত রোধে পুলিশ সুপার জাহিদুল ইসলামের বিশেষ আহবান
নিজস্ব প্রতিবেদক।। চুয়াডাঙ্গায় বজ্রপাত প্রতিরোধে এক হাজার তাল গাছের চারা রোপণ ‍করা হয়েছে। বিকেলে অ্যাওয়ার্নেস আর্মি ফাউন্ডেশনের উদ্যোগে কুমার নদে এ আয়োজন করা হয়।

পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, তালগাছ বজ্রপাত রোধে সহায়ক ভূমিকা পালন করে। থাইল্যান্ডের মতো বাংলাদেশেও সব জেলাতে বজ্রপাত রোধে তাল গাছ রোপনের পদক্ষেপ নিচ্ছে সরকার। গ্রামীন ঐতিহ্যের সাক্ষ্যী তাল গাছের দেখা না পাওয়ায় বজ্রপাতের সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।

তিনি আরও বলেন, বজ্রপাতের পরিমান বৃদ্ধির ফলে পরিবেশ বিজ্ঞানীরা বুঝতে পেরেছেন তাল গাছের উপকারিতা। যেকোন ধরনের পরিবেশেই তাল গাছ বেছেঁ থেকে জীবন ধারন করতে পারে। এসময় তিনি সবাইকে একটি করে তালগাছ বাড়ির অঙ্গিনায় রোপনের অনুরোধ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), মুন্না বিশ্বাস, আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ আলমগীর কবির, উপজেলা কৃষিবিদ মনিরুজ্জামান, দামুড়হুদা সহ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জনাব রাজু আহমেদ, সভাপতি অ্যাওয়ার্নেস আর্মি ফাউন্ডেশন এবং সঞ্চালনা করেন সাহারিয়ার নাফিজ, সাধারণ সম্পাদক, অ্যাওয়ার্নেস আর্মি ফাউন্ডেশন চুয়াডাঙ্গা।

আমাদেরবাংলাদেশ.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম