আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 13, 2026, 9:25 pm || প্রকাশের তারিখ: September 27, 2021, 6:37 pm
কালিয়াকৈরে দূর্ঘটনা রোধে পুলিশি অভিযান
কালিয়াকৈর সংবাদদাতা: কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক পুলিশের অভিযান করা হয়েছে। এসময় ফিটনেসবিহীন বাইকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়।

সোমবার সকালে কালিয়াকৈর বাইপাস সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মোটরযান আইন ২০১৮ সংশোধনী এ যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। সড়কে মোটরসাইকেল দূর্ঘটনা রোধে সাধারন মানুষকে সচেতনতার আহবান জানানো হয়।

গাজীপুর ট্রাফিকের সার্জেন্ট শোয়াইব জানান, সকাল থেকে চলমান অভিযান আগামী ত্রিশ তারিখ বিকেল পর্যন্ত চলবে। সড়কে দূর্ঘটনা রোধে সবাইকে সচেতন করার জন্য ই ট্রাফিক বিভাগের এ উদ্যোগ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম