আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 6:25 am || প্রকাশের তারিখ: September 27, 2021, 8:53 pm
ত্রিশালে পূজা উদযাপন কমিটির সাথে ওসি মাঈন উদ্দিনের মতবিনিময়
কামরুজ্জামান মিনহাজ।।ময়মনসিংহের ত্রিশালে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা-২০২১ উপলক্ষে পূজা উদযাপন কমিটির সাথে ত্রিশাল থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২৭ সেপ্টেম্বর সকাল ১১ টায় ত্রিশাল থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মাইন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুজা উদযাপন কমিটির সভাপতি শংকর রায়,সাধারণ সম্পাদক প্রনব আচার্য, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ সভাপতি শ্রী রাখাল চন্দ্র দাস প্রমুখ।

এসময় ওসি মাইন উদ্দিন বলেন, পুজা উদযাপনে কোন প্রকার উশৃংখল, অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হলে সাথে সাথে আমাকে অবহিত করবেন তাৎক্ষণিক ব্যাবস্থা নেয়া হবে।পূজা উদযাপনকে কেন্দ্র করে মদ কিংবা নেশা জাতীয় দ্রব্য ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেন। মদ্যপ অবস্থায় কাউকে পাওয়া গেলে ছাড় দেয়া হবেনা এক্ষেত্রে কোন প্রকার সুপারিশ চলবেনা। আযান ও নামাজের সময় উচ্চস্বরে মাইক বাজানো যাবেনা।

অন্যের অসুবিধা হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকারও আহবান জানান।তিনি আরও সঞ্চালনা , প্রতিটি পূজা মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থায় সার্বক্ষণিক পুলিশি টহল অব্যাহত থাকবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ত্রিশাল থানার সেকেন্ড আফিসার মোজ্জামেল হক।

আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম