আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 7:28 am || প্রকাশের তারিখ: September 29, 2021, 10:53 pm
অপহরণ ও ধর্ষণ মামলায় এক যুবকের ৬০ বছরের কারাদণ্ড
আবু রায়হান, জয়পুরহাট।। স্কুল ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলায় মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে এক যুবককে ৭২ বছরের কারাদন্ড দিয়েছেন জয়পুরহাট জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. রুস্তম আলী।














রাষ্ট্র পক্ষের আইনজীবি (নারী ও শিশু নির্যাতন) এ্যাডভোকেট ফিরোজা চৌধূরী এ রায়ের তথ্য নিশ্চিত করেছেন।

দন্ডাদেশ প্রাপ্ত যুবক জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের ধারকী বড়াইল গ্রামের মামুন আকন্দের ছেলে মোমেন আকন্দ (২৫)।

মামলার বিবরণীতে জানা গেছে, ২০১৮ সালের ৩রা সেপ্টেম্বর ধারকী উচ্চ বিদ্যালয় গেটের সামনে থেকে মোমিন তার সহযোগীদের সহায়তায় ওই স্কুল ছাত্রীকে অপহরণ করে একটি মাইক্রোবাসে করে তুলে নিয়ে গেলে এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে জয়পুরহাট থানায় ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করলে ৩ মাস পর পুলিশ মেয়েটিকে উদ্ধারসহ মোমিনকে আটক করে।

দীর্ঘ শুনানী শেষে বিচারক মো. রুস্তম আলী মোমিন আকন্দকে অপহরণের মামলায় ৩০ বছর জেল ও ৭ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ বছরের জেল এবং ধর্ষণের মামলায়  ৩০ বছর জেল ও ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৫ বছরের কারাদন্ডাদেশ প্রদান করেন।


আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম