আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 29, 2026, 5:06 pm || প্রকাশের তারিখ: September 29, 2021, 11:01 pm
আশুলিয়ায় কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল পুলিশ সদস্যের
নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় ফরহাদ হোসেন (২১) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও এক পুলিশ সদস্য।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সন্ধায় জামগড়া সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্য ফরহাদ হোসেনের গ্রামের বাড়ী দিনাজপুর জেলার নবাবগঞ্জের নন্দনপুরে। তিনি আর্মড ব্যাটালিয়ন পুলিশে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদোর্ষীরা জানান, বুধবার সন্ধায় আর্মড পুলিশ সদস্য ফরহাদ হোসেন ও ইউসুফ মোটরসাইকেল যোগে বাইপাইল যাচ্ছিলেন। তারা জামগড়া সরকার মার্কেট এলাকায় পৌছালে কাভার্ডভ্যান তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ফরহাদ হোসেনকে মৃত ঘোষণা করে।

জামগড়া ট্রাফিক জোনের ইন্সপেক্টর আব্দুল রশীদ আমাদেরবাংলাদেশ.কমের প্রতিবেদক-কে জানান, দ্রুতগামী কাভার্ডভ্যানটি তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘাতক কাভার্ডভ্যান ও চালককে আটকের চেষ্টা চলছে।

আমাদেরবাংলাদেশ.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম