আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ৭:২৬ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ২৯, ২০২১, ১১:১৪ অপরাহ্ণ
গলাচিপায় প্রধানমন্ত্রীর জন্মদিনে ছাত্রলীগের বনজ ও ফলদ চারা রোপন 
 সজ্ঞিব দাস,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর গলাচিপায় প্রধানমন্ত্রী  শেখ হা‌সিনা`র ৭৫তম জন্ম‌দিন উপল‌ক্ষে উপজেলার বি‌ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠা‌নে ৭৫ টি বনজ ও ফলদ চারা গাছ রোপন কর্মসূ‌চির শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদা। উপজেলা ছাত্রলীগের আয়োজনে এ চারা গাছ রোপন কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল দশটায় গলাচিপা সরকারি ডিগ্রি কলেজ মাঠে এস এম শাহজাদা নিজ হাতে চারা গাছ রোপনের মাধ্যমে এর কার্যক্রম শুরু করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী মুজিবর রহমান, সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো.ফোরকান মিয়া। উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফ আহমেদ আসিফ, সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হোসাইন সহ উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম