প্রিন্ট এর তারিখ: September 13, 2026, 8:40 pm || প্রকাশের তারিখ: September 30, 2021, 9:46 pm
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। নির্বাচনে জয় পরাজয় থাকবেই। পরাজয়ের শক্ত ভিত্তিই তৈরী করে দেবে কাঙ্খিত বিজয় অর্জনের প্রেরণা। অনেক প্রার্থী বলে থাকেন ফলাফল মেনে নেওয়ার মানসিকতা আছে। তবে বাস্তবতা ভিন্ন।
নতুন খবর হচ্ছে, জাতীয় সংসদের উপ-নির্বাচনে কুমিল্লা-৭ আসনে থেকে আওয়ামী লীগ মনোনীত নব-নির্বাচিত সংসদ সদস্য প্রাণ গোপাল দত্ত শপথ নিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাকে শপথবাক্য পাঠ করান।
জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি ও হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি উপস্থিত ছিলেন।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু