আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ৫:০৬ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: অক্টোবর ২, ২০২১, ৭:৪৮ অপরাহ্ণ
হোটেল পাঁচ তারকায় মুশফিকের সঙ্গে ডিনার করলেন যশোরের সুবর্না
নিজস্ব প্রতিবেদক।।গত ১অক্টোবর সন্ধায় ঢাকার গুলশানের পাঁচ তারকা হোটেল ফোর পয়েন্ট বাই সেরাটন"এ এই ডিনার পার্টির আয়োজন করা হয়।

মুশফিকুর রহিম ফাউন্ডেশনের জন্য লোগো আহবান করেছিলেন মুশফিকুর রহিম নিজেই। তিনি তার ভক্তদের কাছে ‘এম আর ১৫’ নামে লোগো চেয়ে আহবান করেছিলেন।

গত ২৬ মে ২০২০ এ মুশফিক বলে দিয়েছিলেন, সেরা পাঁচ জনকে সুযোগ দেয়া হবে তার সঙ্গে পাঁচ তারকা হোটেলে ডিনারের।

যে কথা সেই কাজ। কয়েক হাজার লোগো জমা পড়েছিল ফাউন্ডেশনের জন্য। সেখান থেকে পাঁচটা লোগো নির্বাচিত করে তাদের অভিনন্দন জানিয়ে ছিলেন মুশফিকুর রহিম। তার মধ্যে একমাত্র মেয়ে ডিজাইনার হিসেবে যশোরের ধর্মতলার মেয়ে গ্রাফিক্স ডিজাইনার সুবর্না সাজ্জাদ সুইট নির্বাচিত হন। উল্লেখ্য, সুইটির ভাই সুমনুজ্জামান রাজা সেও অনেক ভাল মানের গ্রাফিক্স ডিজাইনার।

সেরা পাঁচটি লোগোর ডিজাইনার আসিফ মাহমুদ খান, রবিউল আলম, শফিউল ইসলাম শামিম ও সুবর্না সাজ্জাদ সুইট। ডিনারের সঙ্গে পেলেন মুশফিকের অটোগ্রাফসহ ব্যাট ফেস মাক্সসহ অনেক কিছু।

সেরা পাঁচ ডিজাইনারকে অভিনন্দন জানিয়ে মুশফিক বলেন আমার অনেক বছরের স্বপ্ন আমার ফাউন্ডেশনের লোগো প্রকাশ করতে পেরে দারুণ আনন্দিত। চমৎকার সব লোগোর ডিজাইন জমা পড়েছিল। অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ। যদিও সেরা পাঁচটি লোগো এখান থেকে আমাকে বেছে নিতে হয়েছে,কিন্তু যারা অংশ নিয়েছেন, সবাই আমার চোখে জয়ী।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম