আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৫, ২০২৬, ৩:১৮ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: অক্টোবর ৩, ২০২১, ৪:২১ অপরাহ্ণ
সুষ্ঠু নির্বাচন চান প্রধানমন্ত্রী: ওবায়দুল কাদের
আমাদেরবাংলাদেশ।। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুষ্ঠু নির্বাচন চান। তাই কোনো বিশৃঙ্খলা না করে সকলে নির্বাচনের প্রস্তুতি নিন।

রবিবার (৩ অক্টোবর) দুপুরে মাওয়া টোল প্লাজায় পদ্না বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের ক্ষতিগ্রস্তদের মাঝে পুনর্বাসন সাইটসমূহে বরাদ্দকৃত প্লটের লিজ দলিল হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন।

এসময় তিনি বলেন, আমাদের দেশের গণতন্ত্র কিছুটা হলেও বিকাশ হয়েছে। এটা একটা ধীরগতির পক্রিয়া। রাতারাতি এটা বিকাশ হওয়ার সুযোগ নেই।

মন্ত্রী বলেন,আদালতের আদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ২০১১ সালেই বিদায় নিয়েছে। এটা মীমাংসিত বিষয়। উচ্চ আদালতই তত্ত্বাবধায়ক সরকারকে মিউজিয়ামে পাঠিয়েছে। নতুন করে এনিয়ে বিবাধের কোনো অবকাশ নাই। নিরপেক্ষ সরকারের অধীনে যারা নির্বাচন করতে চান- তাদেরকে আমি বলতে চাই, এবিষয়ে আপনার নেত্রী বলেছিলেন, নিরেপক্ষ পাগল আর শিশু ছাড়া আর কেউ না।

আমাদেরবাংলাদেশ.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম