আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: November 3, 2026, 7:57 am || প্রকাশের তারিখ: October 4, 2021, 9:45 am
মহানবী (স.) কে নিয়ে ব্যঙ্গচিত্র আঁকা সেই শিল্পীর মৃত্যু
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। মহানবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে ব্যাঙ্গচিত্র আঁকা সেই সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিকস সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। সিভিলিয়ান পুলিশের একটি গাড়িতে সফর করার সময় সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মার্কারিড শহরের কাছে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

এ সময় দু’জন পুলিশ অফিসারও নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্রাকচালক। উল্লেখ্য, মহানবী (স.)-এর ব্যাঙ্গচিত্র আঁকার পর সারা বিশ্ব থেকে তীব্র প্রতিবাদ জানান মুসলিম উম্মাহ। এরপর তখনকার ডাচ প্রধানমন্ত্রী ফ্রেডরিক রেইনফেল্ডট ক্ষুব্ধ হন এবং পরিস্থিতি সামাল দিতে তিনি ২২ টি মুসলিম দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে সাক্ষাত করেন।

এর পর পরই এই কার্টুনশিল্পীকে হত্যার জন্য এর লাখ ডলার পুরস্কার ঘোষণা করে ইরাকে অবস্থানরত আল কায়েদা। তখন থেকেই পুলিশি নিরাপত্তায় চলাচল করতো ৭৫ বছর বয়সী লার্স ভিকস।

আমাদেরবাংলাদেশ.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম