আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ৩:৪৯ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: অক্টোবর ৯, ২০২১, ৩:৫৬ অপরাহ্ণ
রাণীশংকৈলে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার
হুমায়ুন কবির,ঠাকুরগাঁও প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরের পাঁচপীর কবরস্থানের পাশে ধানক্ষেত থেকে শনিবার ৯ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে আলিফ( ২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত আলিফ ভান্ডারা মহল্লার শহিদুল ইসলামের ছেলে।

শহিদুল জানায়, তার ছেলে আলিফ গত ৭ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। তাকে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও পায়নি।

শনিবার দুপুরে ঐ ধানক্ষেতে ধান কাটতে গিয়ে শ্রমিকরা
আলিফের লাশ দেখতে পায়। খবর পেয়ে লোকজন ও পুলিশ ঘটনাস্থলে আসে। আলিফের মৃত্যুর কারণ জানা যায়নি। থানার ওসি( তদন্ত) আব্দুল লতিফ শেখ জানান, ময়না তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম