আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 2, 2026, 7:05 am || প্রকাশের তারিখ: October 11, 2021, 8:11 pm
কাউখালীতে ইলিশ ধরার অপরাধে জেলেকে এক বছরের কারাদন্ড
পিরোজপুর জেলা প্রতিনিধি।। পিরোজপুরের কাউখালীতে মা ইলিশ রক্ষার্থে সরকার ঘোষিত নিষিদ্ধ সময় সীমার মধ্যে ইলিশ আহরণের দায়ে এক জেলেকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালাত।

সোমবার উপজেলার সন্ধ্যা নদীতে মা ইলিশ রক্ষার্থে এই অভিযান চালানো হয়। মা ইলিশ ধরার অপরাধে পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা গ্রামের মৃত: ফজলু শেখ এর পুত্র রুবেল শেখ (৩০) কে আটক করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কাউখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি।

আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম