আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: November 8, 2026, 12:50 am || প্রকাশের তারিখ: October 8, 2019, 8:30 am
সাভারে একই পরিবারের কীটনাশক পান করে তিন শিশু গুরুতর অসুস্থ
আমাদের বাংলাদেশ ডেস্ক: সাভারে ঘরে রাখা কীটনাশক পান করে একই পরিবারের তিন শিশু গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন তিন শিশুর অবস্থা আশঙ্কাজনক। সোমবার (৭ অক্টোবর) রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়ার রাজাঘাট এলাকার জনৈক মোখলেছ এর বাড়িতে এঘটনা ঘটে।
শিশু তিনটির মা পারভিন বেগম জানান, রাতে ওয়ারড্রপে রাখা তেলাপোকা মারার কীটনাশক পাউডার খান তাদের আড়াই বছরের ছেলে আলিফ, দেড় বছরের মেয়ে মিম ও দেড় বছরের মেয়ে সুমাইয়া।পরে শিশু তিনটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের এন আইসিইউ’তে ভর্তি করা হয়। শিশু তিনটির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম