প্রিন্ট এর তারিখ: July 22, 2026, 9:25 pm || প্রকাশের তারিখ: October 12, 2021, 7:34 pm
অনলাইন ডেস্ক।। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে চাচার পেছন পেছন পুকুরে নেমে দুই ভাতিজা পানিতে ডুবে মারা গেছে। মৃত রিফাত ও কাউসার সম্পর্কে চাচাতো ভাই।
মঙ্গলবার দুপুরে ঐ উপজেলার চিকনমাটি গ্রামের একটি পুকুরে শিশু দুটির লাশ ভেসে ওঠে।
এ তথ্য নিশ্চিত করেছেন রানীশংকৈল থানার ওসি জাহিদ ইকবাল।
তিনি জানান, সকালে রিফাত ও কাউসারের চাচা জসিম উদ্দিন বাড়ির পাশের পুকুরে গরু গোসল করাতে যান। ঐ সময় শিশু দুটি তার পেছন পেছন যায়। কিন্তু জসিম উদ্দিন বিষয়টি টের পাননি। তিনি পুকুরে নেমে গরু গোসল করাচ্ছিলেন। পরে রিফাত ও কাউসারের লাশ ভেসে ওঠে।
আমাদেরবাংলাদেশ.কম/রিফাত