আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 22, 2026, 9:33 pm || প্রকাশের তারিখ: October 12, 2021, 7:40 pm
যুবকের বিকৃত লাশ উদ্ধার
অনলাইন ডেস্ক।। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকায় আজাহারুল ইসলাম নামে এক যুবকের বিকৃত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে ওই ব্যারাজের ১৩নং গেটে তিস্তা নদী থেকে ওই লাশটি উদ্ধার করে দোয়ানী পুলিশ ফাঁড়ি।

পুলিশ জানায়, পার্শ্ববর্তী ডিমলা উপজেলা গয়াবাড়ি ইউনিয়নের মতির বাজার এলাকার আতিয়ার রহমানের ছেলে আজাহারুল ইসলাম গত রোববার তিন বন্ধুসহ তিস্তা নদীতে সাঁতার দিয়ে মাছ ধরতে যাচ্ছিল। দুই বন্ধু সাঁতার দিয়ে কিনারায় উঠতে পারলেও আজাহারুল মাঝ নদীতে প্রবল স্রোতে ডুবে যায়। ঘটনার তিনদিন পর মঙ্গলবার দুপুরে তিস্তা ব্যারাজের ১৩নং গেটে বিভৎস একটি লাশ আটকা দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে তারা লাশ উদ্ধার করে।

দোয়ানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আমাদেরবাংলাদেশ.কম/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম