আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ২:৪৭ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: অক্টোবর ১৪, ২০২১, ৪:৩৯ অপরাহ্ণ
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন,সাংবাদিক লাঞ্ছিত
নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়ায় পোশাক কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। এসমশ সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জিরাবো বাগানবাড়ির অ্যালায়েন্স নিট কম্পোজিট লিমিটেডের কারখানায় এ আগুনের সূত্রপাত ঘটে।

কারখানার শ্রমিকরা জানান, দুপুরে খাবারের শেষে কারখানায় যোগ দেন শ্রমিকরা। কিছুক্ষন পরে শ্রমিকরা দেখতে পান কারখানার গোডাউনে আগুনের লেলিহান শিখা। পরে কতৃপক্ষ ও শ্রমিকদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে আগুনের সূত্রপাতের বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিককে লাঞ্ছিত করেন কারখানার কর্মকর্তা ও নিরাপত্তা প্রহরী।

এদিকে আগুনের ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাওয়া হলে কোন সাক্ষাৎকার দিতে রাজি হননি কোন কর্মকর্তা।

আমাদেরবাংলাদেশ.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম