আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ১:৩৬ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: অক্টোবর ২০, ২০২১, ৬:০০ অপরাহ্ণ
আশুলিয়ায় ছেলের হাতে বাবা খুন,ঘাতক আটক
নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়ায় মানসিক ভারসাম্যহীন ছেলের দা'য়ের কোপে বাবার মৃত্যুর ঘটনায় ছেলেকে আটক করেছে র‍্যাব-৪।

বুধবার (২০ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৪ সিপিসি-২ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান। এর আগে বুধবার ভোররাতে তাকে আশুলিয়া থাকে আটক করা হয়।

আটক মোহাম্মদ আফাজ উদ্দিন (২৮) আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের মৃত নুর মোহাম্মদের ছেলে।

র‍্যাব জানায়, গত মঙ্গলবার ভোররাতে আশুলিয়ার শিমুলিয়া ভারসাম্যহীন ছেলের হাতে দা'য়ের কোপে বাবার মৃত্যু হয়। ঘটনার পর থেকে ই পলাতক ছিল ছেলে আফাজ উদ্দিন। আটক থেকে বাঁচতে তিনি নানা সময়ে স্থান পরিবর্তন করেন। পরে বুধবার ভোররাতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় উদ্ধার করা হয় রক্তমাখা বটি, বিছানায় চাদর ও রক্তমাখা লুঙ্গী।

র‍্যাব-৪ সিপিসি-২ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান জানান, আটক আসামি প্রাথমিকভাবে হত্যার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার ভোররাতে নিজ ঘরে ভারসাম্যহীন ছেলের হাতে খুন হন পিতা নুর মোহাম্মদ। ঘটনার পর থেকে ই পলাতক ছিল ছেলে।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম