আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৪, ২০২৬, ১:২৩ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: অক্টোবর ২৭, ২০২১, ৯:০৯ অপরাহ্ণ
উপহার স্বরূপ বাংলাদেশ সেনাবাহিনীকে ১৫ টি ঘোড়া দিলো ভারত
আসাদুর রহমান বিশেষ প্রতিনিধি।। উপহার স্বরূপ বাংলাদেশ সেনাবাহিনীকে ১৫ টি প্রশিক্ষণ প্রাপ্ত ঘোড়া উপহার দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

বুধবার (২৭ অক্টোবর) সকালে বেনাপোল চেকপোস্ট নো-ম্যান্সল্যান্ডে দিয়ে ঘোড়াগুলো বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেন ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা।

ঘোড়া হস্তান্তরের সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, যশোর সেনানিবাসের কর্নেল মাজহার ও ভারতের পক্ষে ছিলেন, কলকাতা সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মনমিথ সিং সবরওয়াল সহ বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তারা।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এডি সেলিম বলেন, কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে ঘোড়াগুলো বেনাপোল চেকপোস্ট থেকে সেনাবাহিনীর ট্রাকে করে সাভারে নিয়ে যাওয়া হবে।

আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম